পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা শ্রমিক দলের উদ্যোগে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থেকে এসব অপচেষ্টা প্রতিহত করার কথা বলেন।
কর্মসূচিতে জেলা শ্রমিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০২:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- ৬ Time View
Tag :
Popular Post
























