গাইবান্ধা জেলা জাসাসের সদস্য সচিব খান মোঃ কাওসার ওয়াহিদ সুজনের ৩৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে তার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।
১৯৮৮ সালে জন্মগ্রহণকারী খান মোঃ কাওসার ওয়াহিদ সুজন সাবেক পৌর চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান খান তিতুর সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
রাজনৈতিক জীবনে তিনি ২০০৮ সালে জিয়া সংসদের জেলা সংগঠক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পৌর জাসাসের সভাপতি এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা জাসাসের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা খান মোঃ কাওসার ওয়াহিদ সুজনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধা জেলা জাসাসের সদস্য সচিব খান মোঃ কাওসার ওয়াহিদ সুজনের ৩৮তম জন্মদিন পালিত
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৭:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ৫৩ Time View
Tag :
Popular Post






















