বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।
তিনি ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬’ এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস (Honoris Causa)’ সম্মাননা অর্জন করেছেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স-২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও সামগ্রিক বিকাশে কাজ করছেন ইয়াশা সোবহান। শিশুদের ব্যক্তিগত সক্ষমতা বিকাশের পাশাপাশি তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং সমাজে সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগেও সক্রিয় ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের মতে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে তাঁর উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ অর্জন শিশুদের অধিকার, বিকাশ ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান

Update Time : ০২:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬