সিলেট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার মো. ইসলাম উদ্দিন সেলিম ওরফে ডাকাত সেলিমকে (৫১) গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম জকিগঞ্জ উপজেলার উত্তরকুল এলাকায় সংঘটিত একটি ডাকাতির মামলার সন্দেহভাজন আসামি। ওই ঘটনায় গত ১১ অক্টোবর জকিগঞ্জ থানায় ১০ নম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার
-
সিলেট প্রতিনিধি: - Update Time : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- ৫ Time View
Tag :
Popular Post























