গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় গাইবান্ধা জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুল করিম এবং গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার (Charles Besnard) এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ (Md. Iqbal Mahmud)।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর জামায়াতের আমির অধ্যাপক ফেরদৌস আলম, সদর উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধা জেলা জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের মতবিনিময়
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৪:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- ১১ Time View
Tag :
Popular Post























