বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৮ বছরের স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৭১ Time View

গাইবান্ধায় ৮ বছরের এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে একাধিকবার মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. রোকন মিয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রোকন মিয়ার মেয়ে রুকসানা আক্তার খোর্দ্দমালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৩০ সেপ্টেম্বর ইংরেজি ক্লাস চলাকালে বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুব আরা বেগম কাঠের স্কেল দিয়ে শিশুটিকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানায়।
অভিযোগে আরও বলা হয়, গত ৪ অক্টোবর সকালে শিশুটির বাবা বিদ্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে একই দিন দুপুরে অভিযুক্ত পক্ষ শিশুটির বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এর পরদিন ৫ অক্টোবর সকাল ১১টার দিকে ক্লাস চলাকালে শিশুটিকে ফের মারধর করা হয় বলে অভিযোগ করেন তার বাবা। এ সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে গাইবান্ধার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা মো. রোকন মিয়া।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা মাহবুব আরা বেগমের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
শিশুটির পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

গাইবান্ধায় ৮ বছরের স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ

Update Time : ০৭:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬