বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধ, হামলা ও টাকা লুটের অভিযোগ।

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মোস্তাফিজার রহমান নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, জমি ও মুরগির খামার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মোস্তাফিজার রহমান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত, পরিবারের সদস্যদের হেনস্তা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এসব ঘটনায় কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটের অভিযোগও করেছেন অভিযোগকারী।
মোস্তাফিজার রহমানের দাবি, প্রতিপক্ষের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধ, হামলা ও টাকা লুটের অভিযোগ।

Update Time : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬