বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ বসতভিটায় প্রবেশ করে মারধর, ভাঙচুর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আইজার মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খিদির এলাকার বাসিন্দা মো. আইজার মিয়ার সঙ্গে একই এলাকার কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তার বসতভিটার পাশের জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
গত ৫ অক্টোবর সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা লাঠি, ছোরা, লোহার রড ও লোহার শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা আইজার মিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে কয়েকজন আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতবাড়ির সীমানার টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি করেন। একই সময় আইজার মিয়ার স্ত্রীর গলায় থাকা প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া তার ছেলে সুমন মিয়াকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, হত্যাসহ বসতভিটার জমি জোরপূর্বক দখলের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় মো. আইজার মিয়া গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ বসতভিটায় প্রবেশ করে মারধর, ভাঙচুর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

Update Time : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬