গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ সিরাপ ও রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার একোয়ার স্টেট পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে মো. রকিবুজ্জামান রকি (২৮) এবং পূর্ব কোমরনই মিয়াপাড়ার মৃত গোলজার রহমানের ছেলে মো. রাশেদ মিয়া প্রিন্স (৪৮)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ বোতল ইস্কাফ সিরাপ, যার মোট পরিমাণ ৫ লিটার এবং আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ ধারায় মামলা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় ৫০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেফতার
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৪:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- ১৩ Time View
Tag :
Popular Post
























