শ্রমিকদের পাশে থেকে দীর্ঘদিন কাজ করার কারণে গাইবান্ধার পরিবহন শ্রমিকদের মধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন আলহাজ্ব ময়নুল হক (বিএ)। দীর্ঘ ২৬ বছর ধরে পরিবহন শ্রমিকদের সেবা ও কল্যাণে কাজ করে আসছেন তিনি। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, মাইক্রো কোচ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১০৭)-এর কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছেন।
সংগঠনের বিভিন্ন সময়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন ময়নুল হক। তিনি পরপর দুইবার ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক, পরপর দুইবার সাংগঠনিক সম্পাদক এবং পরপর চারবার কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে সংগঠনের নির্বাচনে টানা সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। ময়নুল হক বলেন, শ্রমিকদের ভালোবাসা ও আস্থাই তাঁকে বারবার নির্বাচিত করেছে। কোনো শ্রমিক সমস্যা বা বিপদে পড়ে তাঁর কাছে এলে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেন তিনি।
তিনি বলেন, “দীর্ঘ ২৬ বছর শ্রমিকদের সেবা করে আসছি। কোনো শ্রমিক বলতে পারবেন না, জীবনে কারও একটি টাকা মেরে খেয়েছি। শ্রমিকদের আপদে-বিপদে সাহায্য করতে না পারলে আমার খুব খারাপ লাগে। প্রতি ঈদে আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো শ্রমিকদের সহযোগিতা করে থাকি।”
ময়নুল হক আরও বলেন, “শ্রমিকরাই আমার শক্তি, শ্রমিকরাই আমার ভরসা। দীর্ঘদিনে অনেক বিপথগামী শ্রমিককে ভালো পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেছি। তাদের অনেককে নামাজের প্রতি উদ্বুদ্ধ করেছি। মহান রাব্বুল আলামিন যেন আমাকে সবসময় শ্রমিকদের খেদমত করার জন্য কবুল করেন।পাশাপাশি অসহায় শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার জন্য ব্যক্তিগতভাবে আমি সহযোগিতা করে আসছি।
এদিকে আসন্ন নির্বাচনে সংগঠনের সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ময়নুল হক। তাঁর এই ঘোষণাকে ঘিরে পরিবহন শ্রমিকদের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা তাঁর প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বলে জানা গেছে। তিনি এবারে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। দীর্ঘদিন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রমিকদের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়নুল হক। শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলে, সেটিই এখন পরিবহন শ্রমিকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শ্রমিকদের ভালোবাসায় টানা ৮বার নির্বাচিত ময়নুল হক, এবার সভাপতি পদে প্রার্থী
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- ৪২ Time View
Tag :
Popular Post






















