গাইবান্ধার পূর্বপাড়ায় গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একই রাতের আঁধারে পর পর ৪টি দোকানের চালের টিন কেটে সোনা, রুপা ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বপাড়া প্রাইমারি স্কুলের সামনের চার দোকানে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুষ্কৃতকারীরা প্রাইমারি স্কুলের পিছন দিক দিয়ে উঠে চার দোকানের চালের টিন তুলে ভেতরে প্রবেশ করে। চোরেরা ‘জিম জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকান থেকে কাজের জন্য গ্রাহকদের রাখা সোনা ও রুপাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার অলঙ্কার লুট করে নিয়ে যায়।
এর পাশাপাশি একই কায়দায় পাশেই অবস্থিত ‘অর্ণব কনফেকশনারি’, ‘সরকার ভ্যারাইটিজ’ ও ‘আরিফ কনফেকশনারি’-তেও চুরি সংঘটিত হয়। দোকানগুলো থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরেরা।
সকালে দোকান খুলতে এসে চালের টিন খোলা ও মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন ব্যবসায়ীরা।
এ ঘটনায় এলাকায় ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় রাতের আঁধারে ৪ দোকানে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ বিপুল টাকার মালামাল লুট
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৩:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- ১২ Time View
Tag :
Popular Post





















