বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর শ্লীলতাহানির অভিযোগ : পলাশবাড়ির বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শিমুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়িতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মো. ইসরাফিল সরকার কিনু।
পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছি গ্রামের মুদির দোকানি মো. ইসরাফিল সরকার কিনু সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. শিমুল মিয়া অত্যন্ত দুশ্চরিত্রের লোক। সে বিভিন্ন সময়ে তার স্ত্রী শরিফা বেগমকে উত্যক্ত করতো। এ নিয়ে মো. শিমুল মিয়াকে সতর্ক করা হয়েছে। কিন্তু সে কোনো সব নিষেধ উপেক্ষা করে স্ত্রীকে উত্যক্ত ও অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার পাঁয়তারা করতেই থাকে। এরই জের ধরে গত রোববার রাত ৯টার দিকে শিমুল মিয়া ঘরে প্রবেশ করে স্ত্রী শরিফা বেগমকে পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানী করে। এসময় শরিফা বেগমের চিৎকারে স্বামী ইসরাফিল সরকার কিনু বাড়ির সামনে মুদির দোকান থেকে ও আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিমুল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে শিমুল মিয়া কৌশলে সেখান সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এ বিষয়ে ভুক্তভোগী শরিফা বেগম পরেরদিন সোমবার পলাশবাড়ি থানায় অভিযোগ করেছেন। ইসরাফিল সরকার কিনু সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিমুল মিয়ার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি শিমুল মিয়াকে বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বলে স্বীকার করেন। তবে অভিযোগের বিষয়টি তার জানা নেই, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

Update Time : ১১:০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬