মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর লংমার্চ ও ড. শফিকুর রহমানের আগমন ঘিরে গোবিন্দগঞ্জে জামায়াত-শিবিরের প্রস্তুতি

আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত রংপুর লংমার্চ এবং জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তুতি শুরু করেছে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। কর্মসূচি সফল করা এবং ড. শফিকুর রহমানের সফরকে ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ফাহিম মণ্ডল এবং গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
এ সময় নেতৃবৃন্দ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি কর্মসূচিকে ঘিরে মাঠপর্যায়ের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।
জামায়াত নেতারা জানান, রংপুর লংমার্চ ও আমীরে জামায়াতের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কর্মসূচি সফল করতে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে কর্মসূচিকে ঘিরে গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার অভিযোগ

রংপুর লংমার্চ ও ড. শফিকুর রহমানের আগমন ঘিরে গোবিন্দগঞ্জে জামায়াত-শিবিরের প্রস্তুতি

Update Time : ১০:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬