মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে রাজনীতি ও জান্নাতের টিকিট বিক্রির নামে দোজখের আগুন জ্বালানো হচ্ছে: রিজভী

ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে, অথচ এলাকায় দোজখের আগুন জ্বালানো হচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপির একটি পরিবারের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ইসলামের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। কিন্তু একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। গত ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছিল, তারাই এখন ধর্মের নামে রাজনীতি করছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, দলটি বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করেছে। বর্তমানে তারা ত্রাস ও সন্ত্রাসের রাজনীতি বেছে নিয়েছে। ধর্মের নামে রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ ও ভয় সৃষ্টি করা কোনোভাবেই ইসলামের শিক্ষা হতে পারে না।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নতুন ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মিলন পরিবারের পাঁচ সদস্যের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারের জন্য একটি করে ছাগলও উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার অভিযোগ

ধর্মের নামে রাজনীতি ও জান্নাতের টিকিট বিক্রির নামে দোজখের আগুন জ্বালানো হচ্ছে: রিজভী

Update Time : ১০:২৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬