সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংকটে থাকা সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বাংলাদেশ সচিবালয় বিটের দুই অসুস্থ সাংবাদিকের চিকিৎসা এবং প্রয়াত দুই সাংবাদিকের পরিবারের জন্য মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর বার্ষিক সাধারণ সভায় চার সাংবাদিকের প্রত্যেকের পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
প্রয়াত সাংবাদিকদের মধ্যে দৈনিক ইনকিলাবের হারুন অর রশিদ তালুকদার এবং দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। অন্যদিকে দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন এবং দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল ও পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি; এম. জেড. হোসেন আরজু, হেড অব ডিভিশন (আর অ্যান্ড ডি), এবিজি এবং মো. শাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।
দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার ছেলে মো. তৌহিদ হারুন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। বাবার অসুস্থতার সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
দৈনিক আমাদের সময়ের প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, কোভিডে স্বামীর মৃত্যুর সময়ও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান সহায়তাটিও তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সময়ে এসেছে।
দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী নাসরিন জাহান। তিনি স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমান নিজের হাতে চিকিৎসা সহায়তার চেক গ্রহণ করেন। তিনি এবিজি ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে এবিজির পক্ষে মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরেন। কিন্তু একজন সাংবাদিক নিজেই যদি আর্থিক সংকটে থাকেন, তাহলে তার পেশাগত দায়িত্ব পালনে এর প্রভাব পড়তে পারে। সাংবাদিকদের আর্থিকভাবে স্বচ্ছল ও সহযোগিতাপ্রাপ্ত রাখার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, এবিজি সাংবাদিকদের পাশে থাকার পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে সাংবাদিকদের দায়িত্বশীল ও জনকল্যাণমূলক কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথাও অনুষ্ঠানে জানানো হয়। অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতাকে উৎসাহিত করাই হবে এ পুরস্কারের উদ্দেশ্য। প্রস্তাবিত এ মিডিয়া অ্যাওয়ার্ডে স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।
এবিজি ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রতি শুক্রবার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার বিতরণের পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আর্থিক সংকটে থাকা মানুষকে সহায়তা করে আসছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি দেওয়ার কার্যক্রমও পরিচালনা করছে এবিজি ফাউন্ডেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

গাইবান্ধায় জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

Update Time : ০৩:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬