গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কুমার দত্তের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ভূমিসেবা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
রোববার (১ নভেম্বর) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে ‘সাঘাটা উপজেলার সচেতন নাগরিক’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় আমলগীর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মমিন ও সুমন মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, সহকারী ভূমি কর্মকর্তা রতন কুমার দত্তের বিরুদ্ধে আওয়ামী লীগপ্রীতি এবং ভূমিসেবা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে সাধারণ মানুষকে হয়রানির যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।
অভিযোগের বিষয়ে জানতে সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কুমার দত্তের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান এবং গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সাঘাটায় সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
-
জাহিদ খন্দকার, সাঘাটা: - Update Time : ০৭:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- ৮ Time View
Tag :
















