শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসিবিতে জমজমাট গাড়ির বাজার, কেনাকাটায় নানা উপহার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে গাড়ি কেনাবেচার বিশেষ আয়োজন ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বসছে এ বাজার। গত সাত সপ্তাহের ধারাবাহিক সাফল্যের পর অষ্টম সপ্তাহেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ বাজারে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি রয়েছে ট্রাক ও মোটরসাইকেল। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি গাড়ি কেনায় দেওয়া হচ্ছে নানা উপহার।
মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি গাড়ি। একদিকে সাজানো রয়েছে নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি, অন্যদিকে প্রদর্শিত হচ্ছে ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি। পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার আশায় অনেক মালিকও নিজেদের গাড়ি নিয়ে এসেছেন। ফলে একই স্থানে গাড়ি দেখা, তুলনা করা এবং পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার। কোনো কোনো বিক্রেতা গাড়ি কেনার সঙ্গে বিনা মূল্যে আইফোন ও ই-বাইক দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিশেষ আকর্ষণ হিসেবে যেকোনো ট্রাক কেনার সঙ্গে একটি স্কুটি উপহার দেওয়ার অফারও রয়েছে।
আয়োজকরা জানান, এবারের বাজারে মিতসুবিশি, চ্যাংগান ডিপল ও হুন্দাইয়ের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের নতুন গাড়ি প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি রয়েছে ট্রাক ও দুটি চীনা ব্র্যান্ডের মোটরসাইকেল। মেলায় আট লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি ৮৬ লাখ টাকা দামের গাড়ি পাওয়া যাচ্ছে।
গাড়ি কেনাবেচায় ক্রেতাদের আস্থা বাড়াতে রাখা হয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের সুবিধা। এর মাধ্যমে গাড়ি কেনার আগে ইঞ্জিন, চেসিস, হুইলবেসসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরীক্ষা করে গাড়ির সার্বিক অবস্থা যাচাই করতে পারছেন ক্রেতারা। এ ছাড়া গাড়ি আকর্ষণীয়ভাবে প্রদর্শনের জন্য রয়েছে বিশেষ র‍্যাম্প ডিসপ্লে।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, ‘মেলার অষ্টম সপ্তাহেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। এক ছাদের নিচে কার, ট্রাক ও বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যাচ্ছে। পাশাপাশি গাড়ি কেনার আগে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সেটির সার্বিক অবস্থা যাচাইয়ের সুযোগও রাখা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

আইসিসিবিতে জমজমাট গাড়ির বাজার, কেনাকাটায় নানা উপহার

আইসিসিবিতে জমজমাট গাড়ির বাজার, কেনাকাটায় নানা উপহার

Update Time : ০৬:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬