খাবারের স্বাদ আর সংগীতের সুরের মেলবন্ধনে রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এ উৎসবের প্রথম পর্ব সাজানো হয়েছে সুফি সংগীত দিয়ে। এতে থাকছে সরাসরি সংগীত পরিবেশনার পাশাপাশি মুঘল ঐতিহ্যের নানা রাজকীয় খাবারের আয়োজন।
কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এ আয়োজন। সংগীতপ্রেমী ও ভোজনরসিকদের জন্য এটি হয়ে উঠবে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।
আয়োজকরা জানান, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন ধারার সংগীত পরিবেশিত হবে। এর মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত, হিন্দি গান, নজরুলগীতি, কালজয়ী বাংলা গান, পিয়ানো ও ভোকাল, শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং লোকসংগীত।
উৎসবের পরবর্তী আয়োজনের সূচি:
৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত
১৩ নভেম্বর: নব্বইয়ের দশকের হিন্দি গান
২০ নভেম্বর: নজরুলগীতি
২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক
আয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আইসিসিবি হেরিটেজে সুর ও স্বাদের মেলবন্ধন
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ০১:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- ১৭ Time View
Tag :
Popular Post





















