গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজার ছোট ভাই, শিক্ষক, সাবেক ইজারাদার ও রাজনৈতিক নেতা মো. আসরাফুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। মো. আসরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরবাজিত গ্রামের বাসিন্দা। তিনি কান্তনগর বিনয়ভূষণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী, শিক্ষকসমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (১ নভেম্বর) বাদ জোহর চেয়ারম্যান মোড়ের চাতালে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সাদুল্লাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই শিক্ষক আসরাফুল ইসলাম আর নেই
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৪:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- ১৪ Time View
Tag :
















