গাইবান্ধায় সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি, প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় জেলা সমবায় কার্যালয়, গাইবান্ধার আয়োজনে কার্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। বিশেষজ্ঞ আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান।
এ ছাড়া প্রশিক্ষণে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন সরকার। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক জনাব মো. আনিছুর রহমান।
দিনব্যাপী এ প্রশিক্ষণে সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনা, আর্থিক ঝুঁকি নিরূপণ, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক বিবরণী বিশ্লেষণ, নগদ প্রবাহ ব্যবস্থাপনা এবং সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ১০:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- ৫৯ Time View
Tag :
Popular Post






















