গাইবান্ধা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর মোবাইল নম্বর হ্যাক করে তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে টাকা দাবি করছে একটি চক্র। এ ঘটনায় প্রতারণার আশঙ্কায় গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর থানায় গিয়ে তিনি এ জিডি করেন। যার নম্বর ৪৭৫।
আব্দুর রাজ্জাক ভুট্টু জানান, তাঁর মোবাইল নম্বর হ্যাক করে একটি চক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। চক্রটি তাঁর পরিচয় ব্যবহার করে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা চাচ্ছে। এতে অনেকেই বিভ্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।
এ অবস্থায় তাঁর পরিচয়ে কেউ ফোন করে বা মেসেজ পাঠিয়ে টাকা চাইলে তা যাচাই না করে কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি এ ধরনের কোনো ফোন বা মেসেজ পেলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁর মোবাইল নম্বর ব্যবহার করে কেউ যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য বিষয়টি সবাইকে জানানো প্রয়োজন মনে করেছেন। এ কারণে আইনগত পদক্ষেপ হিসেবে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং অপরিচিত নম্বর থেকে তাঁর পরিচয়ে টাকা চাওয়া হলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন জেলা যুবদলের এই নেতা।
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আব্দুর রাজ্জাক ভুট্টুর মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি, থানায় জিডি
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- ৩১ Time View
Tag :
Popular Post






















