বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজাসহ হামিদুল হক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হামিদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। রাত ৯টা ৪০ মিনিটের দিকে পুরাতন জেলখানা মোড় এলাকায় বকুলের পানের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে হামিদুল হককে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুল হক জানিয়েছেন, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চওয়াবাড়ী মৌজা এলাকার নয়ন মিয়া (২৬) নামের এক ব্যক্তির কাছ থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ধাপেরহাট যাচ্ছিলেন তিনি। এ কাজে আরও একজন পলাতক ব্যক্তি তাঁকে সহযোগিতা করছিলেন বলেও তিনি পুলিশকে জানিয়েছেন।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোত্তালেব সরকার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হামিদুল হক, পলাতক নয়ন মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় ৩ কেজি গাঁজাসহ মাদককারবারি যুবক গ্রেপ্তার
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৪:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- ১৪ Time View
Tag :
Popular Post
























