শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আব্বাস উদ্দিনের ১২৫তম জন্মবার্ষিকীতে গাইবান্ধায় ভাওয়াইয়ার আসর

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ভাওয়াইয়ার আসর ‘ও মোর কালারে কালা’। মঙ্গলবার রাতে গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের আয়োজনে স্থানীয় মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘গ্রামীণ শিল্পীদের প্রতিভা বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে গাইবান্ধার প্রান্তিক ও প্রতিভাবান ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাসাস গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, মানাপ জেলা সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী, সাংবাদিক মোদাছেরুজ্জামান মিলু ও অ্যাডভোকেট শাহনেয়াজ খান প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজু মিয়া, আনারুল ইসলাম, আঞ্জুমানা আরা রিতা, সালাউদ্দিন ফকির, আব্দুল্লা আল আমিন, ইব্রাহিম, আলো সরকার, নিজাম উদ্দিন আউলিয়া ও রবিউল ইসলাম রবি। কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা।
অনুষ্ঠানে তবলায় লাসেন, বাঁশিতে মিঠু এবং দোতরায় সাদা মিয়া সংগতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম রাজু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, ১৪ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ

আব্বাস উদ্দিনের ১২৫তম জন্মবার্ষিকীতে গাইবান্ধায় ভাওয়াইয়ার আসর

Update Time : ০১:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬