বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর নাজমুল হুদা নিয়ন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দলের সদস্যরা।
নিহত নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে স্ত্রীসহ আরও দুজনকে নিয়ে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন তিনি। পরে অন্যরা তীরে ফিরে এলেও নিখোঁজ হন নিয়ন।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এবং শুক্রবার দিনভর তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন জানান, শনিবার তৃতীয় দিনের অভিযানে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাদামাটিতে চাপা পড়া অবস্থায় নিয়নের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ০৩:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬