দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা সামনে রেখে শুক্রবার প্রকাশ করা হয়েছে ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি।
ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই অংশ নেবে পাঁচটি করে মোট ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ২৫ অক্টোবর মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
অন্যদিকে, ২৬ অক্টোবর মাঠে গড়াবে ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর গ্রুপ বিন্যাস, ম্যাচের দিনক্ষণ ও খেলার সময়সহ ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অপেক্ষার অবসান, প্রকাশিত এবিজি ইউনিভার্সিটি কাপের পূর্ণাঙ্গ সূচি
-
স্পোর্টস রিপোর্টার: - Update Time : ০২:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- ১৫ Time View
Tag :
Popular Post























