বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্ল্যাপুরে জমি নিয়ে বিরোধে হত্যা: প্রধান আসামি ডিপটি গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে পৈতৃক জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে আজিজুল হক হত্যা মামলার প্রধান আসামি মো. জসিজল হক ওরফে ডিপটি (৬৫) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে পলাশবাড়ী উপজেলার নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডিপটি সাদুল্ল্যাপুর উপজেলার ইসবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মোছা. শাপলা খাতুন (৩০) এবং নিহত আজিজুল হকের পরিবারের সঙ্গে ডিপটির বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর দুপুরে ডিপটিসহ অভিযুক্তরা বাঁশের লাঠি, ইট ও দেশীয় অস্ত্র নিয়ে শাপলা খাতুনের বসতবাড়ির আঙিনায় প্রবেশ করেন। সেখানে জোরপূর্বক গোয়ালঘর নির্মাণ শুরু করলে শাপলা খাতুন ও আজিজুল হক বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় শাপলা খাতুন ও আজিজুল হককে উদ্ধার করে সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর রাতে আজিজুল হকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আজিজুল হকের স্ত্রী বাদী হয়ে সাদুল্ল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর মামলার আসামিরা আত্মগোপনে চলে যান।
এসআরবি জানায়, চাঞ্চল্যকর এ মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল পলাশবাড়ী উপজেলার নয়নপুর গ্রামে মো. তাছলিমুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ডিপটিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

সাদুল্ল্যাপুরে জমি নিয়ে বিরোধে হত্যা: প্রধান আসামি ডিপটি গ্রেপ্তার

Update Time : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬