বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ স্লোগানে গাইবান্ধায় কন্যাশিশু দিবস পালিত

বাল্যবিবাহ, প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করার আহ্বানে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে. এম. হেদায়েতুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমান সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে কন্যাশিশুরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

জেলা পর্যায়ের কর্মসূচির পাশাপাশি গাইবান্ধার বিভিন্ন উপজেলাতেও র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার উপস্থিতিতে দিবসের কর্মসূচি পালিত হয়। এ সময় কন্যাশিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কন্যাশিশুদের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ স্লোগানে গাইবান্ধায় কন্যাশিশু দিবস পালিত

Update Time : ০৮:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬