বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরেও শেষ হয়নি রুয়াপ প্রকল্প, দখল-চাঁদাবাজির অভিযোগ

রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) এক দশকের বেশি সময়েও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ শেষ হয়নি। এর মধ্যে আবাসিক এলাকার বিভিন্ন স্থানে অবৈধ দখল, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, প্রকল্পের অসমাপ্ত কাজ ও তদারকির ঘাটতির সুযোগ নিয়ে একটি চক্র এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
এসবের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে রুয়াপের ৬ নম্বর প্রবেশপথের বিপরীতে মানববন্ধন করেন শতাধিক বাসিন্দা। তাঁরা আবাসিক এলাকার খেলার মাঠ, সবুজায়নের স্থান, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর আবাসিক এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় ও বহিরাগত তরুণদের আড্ডা বসে। এসব স্থানে মধ্যরাত পর্যন্ত মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসাও চলে বলে তাঁদের দাবি।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তারা আমাদের হাঁটার জায়গা দখল করতে চায়, এখানকার ময়লা পরিশোধনাগার দখল করে বাজার বসাতে চায়। আমরা এটি হতে দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘এখানে রুয়াপের ভেতরের এবং বাইরের কয়েকজন মিলে চাঁদাবাজি ও দখলবাজি করতে চায়, আমরা এগুলো চাই না। কোনো প্রকার অবৈধ স্থাপনা ও দখল আমরা এখানে চাই না।’
বাসিন্দাদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে রাজউক প্রকল্পটি গ্রহণ করলেও নির্ধারিত সময়ের তুলনায় অতিরিক্ত ১০ বছর পেরিয়ে যাওয়ার পরও কাজ শেষ হয়নি। ফলে প্রকল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা এখনো অসম্পূর্ণ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবাসিক এলাকার বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার, পার্কিং ভবন, সুইমিং পুল ও ব্যায়ামাগার কমপ্লেক্সের কাজ শেষ হয়নি। এ ছাড়া বিভিন্ন ভবনে এখনো বরাদ্দ না দেওয়া ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা।
রুয়াপের জ্যেষ্ঠ নাগরিকদের সংগঠন ‘নিসর্গ নীলিমা’র উদ্যোক্তা নিলোফার জাহান ববি বলেন, ‘আমরা একটি সরকারি আবাসিক এলাকায় থাকি। এখানে অবৈধ দখল ও চাঁদাবাজি হচ্ছে। আমরা এসব চাই না। আমরা বসবাসের উপযোগী একটি রুয়াপ চাই।’
বাসিন্দা কৃষিবিদ শাহীন আনোয়ার বলেন, ‘আমরা সম্মিলিতভাবে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো অন্যায় মেনে নেব না।’
আরেক বাসিন্দা মানিক মানবিক অভিযোগ করেন, আবাসিক এলাকার কয়েকজন বাসিন্দা রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন স্থান ও সড়ক দখলের চেষ্টা করছেন। তাঁর ভাষ্য, বিভিন্ন সময়ে সেখানে বাজার বসানো হচ্ছে এবং জনসমাগমের আশপাশে মাদকের আড্ডা চলছে।
মানববন্ধন থেকে বাসিন্দারা অবৈধ দখল উচ্ছেদ, মাদকসংক্রান্ত কর্মকাণ্ড বন্ধ এবং চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে প্রকল্পের অসমাপ্ত অবকাঠামোগত কাজ দ্রুত শেষ করে আবাসিক এলাকার নিরাপত্তা ও বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

১০ বছরেও শেষ হয়নি রুয়াপ প্রকল্প, দখল-চাঁদাবাজির অভিযোগ

Update Time : ০৫:০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬