বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহ দিতে ১৭ সাংবাদিককে সম্মাননা দিল বসুন্ধরা গ্রুপ

বস্তুনিষ্ঠ, মানসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে উৎসাহিত করতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ছয়টি সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিককে সম্মাননা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। ‘জুন-২০২৬ সেরা সাংবাদিক’ সম্মাননার আওতায় নির্বাচিতদের হাতে সনদপত্র ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ)-এর চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পক্ষে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী ও ডিএমডি ফাইন্যান্স ইমরুল হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, দেশ ও মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে প্রতি মাসে বসুন্ধরা গ্রুপের সংবাদমাধ্যমগুলো থেকে ১২ জনকে মাসসেরা সাংবাদিক হিসেবে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। এর প্রথম ধাপ হিসেবে জুন মাসের সেরা সাংবাদিকদের এই সম্মাননা দেওয়া হলো।
জুন-২০২৬ মাসের সেরা সাংবাদিক হিসেবে কালের কণ্ঠ থেকে পুরস্কার পেয়েছেন শিমুল মাহমুদ। তাঁর প্রতিবেদন ছিল ‘চরম দুরবস্থায় সরকারি মেডিক্যাল কলেজ : শিখন ঘাটতিতে ডাক্তারি ডিগ্রি’। একই সংবাদমাধ্যমের সজীব আহমেদ ‘এক রিচার্জে ১৮০-২০০ ডিজিট, বিপাকে গ্রাহক’ এবং চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার অনিক আখন্দ ‘কর্তার দাপটে পূর্বাঞ্চল রেলওয়ের অফিস হয়ে গেল রেস্ট হাউজ, কেনাকাটায় অনিয়ম’ শীর্ষক প্রতিবেদনের জন্য সম্মাননা পেয়েছেন।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে পুরস্কৃত হয়েছেন ইলিয়াস সরকার, ইকরাম-উদ-দৌলা, আবির রহমান, জিএম মুজিবুর ও চট্টগ্রাম ব্যুরোর মিজানুর রহমান। তাঁদের নির্বাচিত প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে ‘মৃত্যুদণ্ড নিয়ে কনডেম সেলে এক দশক : শিউলির পর এবার মুক্তি পাচ্ছেন মাশকুরা’, ‘১৫ বছর পর পর এনআইডি নবায়ন করতে হবে’, ‘কেপ ভার্দে-কুরাসাও পারলে বাংলাদেশ কেন পেছনে’, ‘ইট-পাথরের নগরে হারিয়ে যাচ্ছে পাখির আবাস, সংকটে বাস্তুতন্ত্র’ এবং ‘পাহাড় হারাচ্ছে চট্টগ্রাম, বাড়ছে ঝুঁকি’।
বাংলাদেশ প্রতিদিন থেকে সম্মাননা পেয়েছেন শামীম আহমেদ, মাহবুব মমতাজী ও ইমরান রহমান। তাঁদের প্রতিবেদনের শিরোনাম ছিল যথাক্রমে ‘কোটি টাকার কাগুজে গাছ দিচ্ছে না ছায়া!’, ‘অপরাধের কারখানা সোশ্যাল মিডিয়া’ এবং ‘ভয়ংকর জম্বি এখন বাংলাদেশে’।
ডেইলি সান থেকে এহসানুল হক জসিম ও আসাদুল ইসলাম যৌথভাবে ‘Environmental justice turns into a wild goose chase’ প্রতিবেদন এবং রফিকুল ইসলাম ‘SDG deadlines loom, PWD workforce still untapped’ শীর্ষক প্রতিবেদনের জন্য সম্মাননা পেয়েছেন। একই সংবাদমাধ্যমের মৌসুমী ইসলাম ‘Can high rates revive investment?’ প্রতিবেদন দিয়ে পুরস্কৃত হয়েছেন।
নিউজ২৪-এর সাজ্জাদ হোসেন ‘ঘুষের ফাঁদে প্রবাসীর স্ত্রী, তাৎক্ষণিক অ্যাকশনে প্রতিমন্ত্রী’ প্রতিবেদন এবং টি-স্পোর্টসের মোমিন রোহন ‘বাবা হাসপাতালের প্রহরী, ছেলে জাকির বাংলার উসাইন বোল্ট, নতুন কুঁড়ির সেরা বালক স্প্রিন্টার’ প্রতিবেদনের জন্য সম্মাননা পেয়েছেন।
অনুষ্ঠানে কালের কণ্ঠের সম্পাদক মেহেদী হাসান তালুকদার ও নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক একরামুল হক ভূঁঞা (লোটন একরাম) ও নির্বাহী সম্পাদক আফাজ উদ্দিন বিপ্লব, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম লোটাস এবং নিউজ২৪ টিভির হেড অব নিউজ শরিফুল ইসলাম খানসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ’—এই স্লোগান সামনে রেখে মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী বলেন, সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে প্রতি মাসেই এ সম্মাননা কার্যক্রম পরিচালনা করা হবে। দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
বসুন্ধরা গ্রুপের ডিএমডি ফাইন্যান্স ইমরুল হাসান বলেন, প্রতিটি সংবাদমাধ্যম থেকে মানসম্মত প্রতিবেদন নির্বাচন ও মূল্যায়নের ক্ষেত্রে মিডিয়া ম্যানেজমেন্ট এবং নির্ধারিত কমিটি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বিভিন্ন বিটের সংবাদ ও প্রতিবেদনের গুণগত মান মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত সম্পাদকরা সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করার এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকলে সাংবাদিকরা আরও দায়িত্বশীল, অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন তৈরিতে উৎসাহিত হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহ দিতে ১৭ সাংবাদিককে সম্মাননা দিল বসুন্ধরা গ্রুপ

Update Time : ০৬:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬