বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এ উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করা উদ্যোক্তাদের জন্য কঠিন। তাই উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড় এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি খাতে গতি সঞ্চার করতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
গভর্নর বলেন, তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ স্কিম চালুর পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে স্কিমটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হবে।
কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে তিনি বলেন, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকৃত ও প্রান্তিক কৃষকদের জন্য জমি বা স্থাবর সম্পত্তি জামানত দেওয়ার পরিবর্তে বিকল্প জামানতে ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে কৃষকদের অর্থায়ন পাওয়ার সুযোগ বাড়বে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গের কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষিপণ্যের মূল্যসংযোজন ও বাজার সম্প্রসারণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ব্যবসায়ী, চেম্বার নেতারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যাংকাররা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

Update Time : ১০:০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬