বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে নতুন কার্যালয়ের যাত্রা শুরু করেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
নতুন কার্যালয়ের মাধ্যমে সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। তুলনামূলক কম খরচে বাসিন্দারা এই সেবা নিতে পারবেন।
তিনি জানান, জরুরি প্রয়োজনে বাসিন্দাদের ওষুধ সংগ্রহের সমস্যা দূর করতে বাসায় বাসায় জরুরি ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জরুরি নম্বরে যোগাযোগ করলে প্রয়োজনীয় ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এ সেবা কার্যকর হবে।
সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বাসিন্দাদের কল্যাণ ও সেবার মান উন্নয়নই বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কার্যালয়ের মাধ্যমে অভিযোগ গ্রহণ ও সেবাসংক্রান্ত কার্যক্রম আরও দ্রুততার সঙ্গে পরিচালনা করা হবে।
তিনি জানান, অ্যাম্বুল্যান্সের পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ডেলিভারি এবং ইউটিলিটি সেবার আওতায় প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবাও চালু করা হয়েছে। এসব সেবা সহজে পেতে একটি কল সেন্টার চালু করা হয়েছে।
ভবিষ্যতে সোসাইটির সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর ফলে বাসিন্দারা ঘরে বসেই অনলাইনে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সোসাইটির নির্বাহী সহসভাপতি কাজী দিদার আহম্মেদ, অর্থ সম্পাদক ইমরুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবার পরিধি আরও বাড়ানো হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণ, দ্রুত ব্যবস্থা এবং সমস্যার কার্যকর সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সেবার পরিধি বাড়াতে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ০৮:০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ২৯ Time View
Tag :
Popular Post























