বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কামারজানিতে ৪০০ বস্তা অবৈধ সার উদ্ধার, কৃষি কর্মকর্তা-সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৪০০ বস্তা ইউরিয়া সার উদ্ধারের অভিযানকে কেন্দ্র করে কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির একটি গুদামে অভিযান চালায় জেলা কৃষি বিভাগ।
জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান ও গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গুদাম থেকে প্রায় ৪০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
সার উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ব্যবসায়ী সানোয়ার মুন্সির ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল লোক কৃষি কর্মকর্তা ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সময় টেলিভিশনের রিপোর্টার বিপ্লব ইসলাম, ক্যামেরাপারসন সোহেল রানা, সারাবাংলা নিউজ পেজ, দৈনিক আমাদের কথা ও সাপ্তাহিক গণমানুষের খবরের জেলা প্রতিনিধি মুনির হাসানসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন।
এ সময় সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের একটি স্থানে অবরুদ্ধ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধদের উদ্ধার করেন।
এ ঘটনায় গাইবান্ধার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

কামারজানিতে ৪০০ বস্তা অবৈধ সার উদ্ধার, কৃষি কর্মকর্তা-সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

Update Time : ০৬:৩৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬