বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি : বিক্রেতাকে জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামের এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় মাংস জব্দ করা হয়। অভিযুক্ত বিক্রেতা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন। পরে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাংস উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়।

সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান বলেন, অভিযুক্ত মাংস বিক্রেতা নিজ বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করে পরে সেই মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে যান। গরুটির পা ও পেটে সমস্যা ছিল। জব্দ করা মাংসগুলো তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এ বিষয়ে ইউএনও রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি : বিক্রেতাকে জরিমানা

Update Time : ০৫:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬