বজ্রপাত ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো, প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধার ও সাড়া প্রদানে কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এম.সি. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধা।
Muslim Aid-UK, Bangladesh-এর সহায়তায় বাস্তবায়িত School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR), Phase III প্রকল্পের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে এসকেএস ফাউন্ডেশনের Promoting Disaster Ready Inclusive Preparedness towards Adaptation (PRODRIPTA) এবং Child-Centered Anticipatory Action for Better Preparedness of Communities and Institutions in Northern and Coastal Areas of Bangladesh প্রকল্পের প্রশিক্ষিত দুর্যোগ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
মহড়ায় দুর্যোগের আগে ও দুর্যোগকালীন সময়ে করণীয় এবং দুর্যোগকবলিত মানুষকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের বিভিন্ন কৌশল অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন স্বেচ্ছাসেবকরা। মহড়া পরিচালনায় সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মহড়ার উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি। বেলকা এম.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ এবং এসকেএস ফাউন্ডেশনের উপপরিচালক (ডেভেলপমেন্ট প্রোগ্রামস) খন্দকার জাহিদ সরোয়ার।
মহড়ায় বন্যা, বজ্রপাত ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের আগে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এবং দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে—তার বিভিন্ন কৌশল বাস্তবভাবে প্রদর্শন করা হয়।
বেলকা এম.সি. উচ্চ বিদ্যালয়সহ আশপাশের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় জনগোষ্ঠী এ মহড়ায় অংশ নেন ও তা উপভোগ করেন।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বজ্রপাত ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- ৪০ Time View
Tag :
Popular Post























