বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান হারুন, সেক্রেটারি শহিদুল নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান পদে হারুন অর রশিদ মিয়া এবং সেক্রেটারি পদে শহিদুল হক নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ নির্বাচন ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ বিন আব্দুল আজিজ।
এ ছাড়া ট্রেজারার পদে জহুরুল হক এবং ডিরেক্টর পদে মাহমুদুল হক ও জিল্লুর রহমান সরকার নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে কোনো বৈধ প্রার্থী না থাকায় পদটি শূন্য ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান সরকার, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এটিএম রাকিবুল হাসান, কালব লিমিটেডের গাইবান্ধা জেলা ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল, নির্বাচন কমিটির সদস্য মাহবুবজ্জামান, শাখা ব্যবস্থাপক রেজাউল করিমসহ ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।
নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ মিয়া বলেন, সদস্যদের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থে কাজ করা হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে সংগঠনের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

সাদুল্লাপুরে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান হারুন, সেক্রেটারি শহিদুল নির্বাচিত

Update Time : ০৩:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬