সাইবার সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল পরিসরে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গাইবান্ধায় তরুণীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষে শনিবার বিকেলে সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রত্যয়ের পাশাপাশি “ডিজিটাল পরিসরে নিরাপদ থাকি, সাইবার বুলিংমুক্ত সমাজ গড়ি” এবং “সাইবার সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তরুণীদের সাথে”—এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, সদস্য বিথী বেগম, আসফিয়া ইসলাম বন্যা, জান্নাতুল উলফাত সুবাহ, ত্রয়ী ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ও মতপ্রকাশের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের সুযোগ গ্রহণ করছেন। তবে এর পাশাপাশি অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ভুয়া পরিচয় ব্যবহার, হুমকি, অপমানজনক মন্তব্য ও সাইবার বুলিং নারীদের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে।
তারা আরও বলেন, সাইবার সহিংসতার শিকার হলে ভয় বা লজ্জায় নীরব না থেকে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়া জরুরি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় সাইবার সহিংসতার বিভিন্ন ধরন, প্রতিরোধের উপায় এবং ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপদ থাকার কৌশল নিয়েও আলোচনা করা হয়।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সাইবার সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় আলোচনা সভা
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৩:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ২৪ Time View
Tag :
Popular Post























