রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার তৃতীয়বারের মতো বসছে ‘সুপার সেল কার বাজার’। সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া এ আয়োজনে এক জায়গায় নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দেখার ও কেনাবেচার সুযোগ থাকছে।
রাজধানীতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য নিয়মিত একটি বাজার তৈরির লক্ষ্য নিয়ে গত ৪ সেপ্টেম্বর শুরু হয় ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে এ আয়োজন করার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।
আয়োজকেরা জানান, এবারের আয়োজনে নতুন ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার সুযোগ থাকবে। বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন একই স্থানে থাকায় ক্রেতারা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী পছন্দের যানবাহন দেখার পাশাপাশি বিভিন্ন মডেলের তুলনাও করতে পারবেন।
এ আয়োজনের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির সুযোগও রাখা হয়েছে। ফলে যারা পুরোনো গাড়ি বা মোটরবাইক বিক্রি করতে চান, তারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আয়োজকদের ভাষ্য, দেশের অটোমোবাইল বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিয়মিত ও আধুনিক একটি মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন বিবেচনায় ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে। এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
উদ্যোক্তাদের আশা, নিয়মিত এ আয়োজনের ফলে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন সম্পর্কে তথ্য নেওয়া, সরাসরি দেখা এবং তুলনা করার সুযোগ পাবেন। অন্যদিকে বিক্রেতারাও সম্ভাব্য ক্রেতাদের কাছে তাদের যানবাহন উপস্থাপনের সুযোগ পাবেন।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আইসিসিবিতে শুক্রবার তৃতীয়বার বসছে ‘সুপার সেল কার বাজার’
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ০২:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- ৪২ Time View
Tag :
Popular Post























