গাইবান্ধা পৌরসভার মধ্যপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি টিনশেড পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে আনুমানিক সাত লাখ টাকার সম্পদ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে মো. মঞ্জু মিয়ার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। মাত্র তিন মিনিটের মধ্যে রাত ৮টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরে রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টা ১০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের নথি অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রিফাত আল মামুন। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা
-
রানা আহমেদ, বিশেষ প্রতিনিধি - Update Time : ০৫:৪৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- ৪১ Time View
Tag :
Popular Post






















