বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমানা প্রাচীর নির্মাণে বাধা, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দের পরিবারের জমি ও সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে জিহাদ আকন্দ কয়েকজন লোকজন নিয়ে বিরোধপূর্ণ স্থানে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান।
এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ না করার অনুরোধ জানিয়ে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিহাদ আকন্দ ও তাঁর সঙ্গে থাকা লোকজন জহুরুল ইসলামের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

সীমানা প্রাচীর নির্মাণে বাধা, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

Update Time : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬