মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান। এ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, ফুলছড়ি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মর্তুজা, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। গাইবান্ধা জেলার সব নদ-নদীতেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সহায়তায় ভিজিএফের চাল বিতরণ এবং মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা
-
রানা আহমেদ, বিশেষ প্রতিনিধি - Update Time : ০৬:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- ২৯ Time View
Tag :
Popular Post























