গাইবান্ধা পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাঁপড়ি বড়ুয়া ও এস.এম. গালিব হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলি রানী, মো. সাব্বির আহম্মেদ ও লিখন কুমার বর্মন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজির, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট এ.টি.এম. শরিফুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কনফারেন্সে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২০২৬ সালের সংশোধনী অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র দাখিলের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকের বিস্তার নিয়ন্ত্রণ, জনবল সংকট এবং অবকাঠামোগত সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ১১:০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- ২৪ Time View
Tag :
Popular Post























