বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি

বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল বসুন্ধরা স্পোর্টস সিটি। গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ক্রীড়া উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একই সময়ে একাধিক খেলা চলায় পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ। বিভিন্ন ইভেন্টে দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। তবে প্রতিযোগিতার পাশাপাশি পুরো আয়োজনেই ফুটে ওঠে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব।
প্যাডেল টেনিসে দারুণ নৈপুণ্য দেখিয়ে ১১-১ ব্যবধানে জয় পায় গুলশান ক্লাব। ফুটবল ম্যাচেও ছিল উত্তেজনা। গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর গোল করেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।
অন্যদিকে, বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি ড্র হিসেবে গণ্য করা হয়।
একসঙ্গে বিভিন্ন খেলার আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বহুমাত্রিক ক্রীড়া কার্যক্রম পরিচালনার সুযোগও তুলে ধরেছে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তোলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি

Update Time : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬