বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেতাদের বাড়তি আগ্রহে আইসিসিবির সুপার সেল কার বাজারের সময় বাড়ল

ক্রেতা-বিক্রেতাদের বাড়তি সাড়া এবং গাড়ির বাজারে আগ্রহ বৃদ্ধির কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজার’-এর সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজারে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি। টানা চার সপ্তাহের সাড়া পাওয়ার পর পঞ্চম সপ্তাহেও জমজমাট হয়ে উঠেছে এ আয়োজন।
মাত্র ১২৭টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করা ‘সুপার সেল কার বাজারে’ পঞ্চম সপ্তাহে গাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬০টিতে। ফলে একই স্থানে বিভিন্ন ধরনের গাড়ি দেখার পাশাপাশি মডেল, দাম, বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা তুলনা করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
এবারের আয়োজনে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে এশিয়ান ইমপোর্ট’সের আমদানি করা নতুন গাড়ি। পাশাপাশি রয়েছে জাপানি ও চায়নিজ ইভি, রিকন্ডিশন্ড এবং ব্যবহৃত গাড়ি। ব্যবহৃত গাড়ির অনেকগুলোই ব্যক্তিগত ব্যবহারের পর মালিকরা বিক্রির জন্য বাজারে এনেছেন।
গতকাল শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, কেউ নতুন গাড়ির খোঁজ করছেন, আবার কেউ ব্যবহৃত গাড়ি কেনার আগে গাড়ির অবস্থা, দাম ও বিভিন্ন সুযোগ-সুবিধা যাচাই করছেন। পছন্দের গাড়ি চূড়ান্ত করার আগে একাধিক মডেল ঘুরে দেখছেন অনেক ক্রেতা। এবারের আয়োজনে সাড়ে ৬ লাখ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে ৩ কোটি টাকা দামের গাড়িও রয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফার দিচ্ছেন বিক্রেতারা।
এশিয়ান ইমপোর্ট’সের কর্মকর্তারা জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে এবার মেলায় নতুন ইভি যুক্ত করা হয়েছে। জাপানি ও চায়নিজ ইভির পাশাপাশি রিকন্ডিশন্ড গাড়িও রয়েছে তাদের স্টলে।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, চার সপ্তাহের আয়োজনের পর পঞ্চম সপ্তাহে এসে ‘সুপার সেল কার বাজারে’ ক্রেতা-বিক্রেতাদের সাড়া আরও বেড়েছে। এবার ৩৫০টির বেশি গাড়ি এসেছে। ক্রেতা-বিক্রেতাদের বাড়তি উপস্থিতি ও আগ্রহের কারণে আয়োজনের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
আয়োজকদের আশা, নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি একই স্থানে দেখা এবং সরাসরি কেনাবেচার সুযোগ থাকায় ‘সুপার সেল কার বাজার’ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ক্রেতাদের বাড়তি আগ্রহে আইসিসিবির সুপার সেল কার বাজারের সময় বাড়ল

Update Time : ০৮:১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬