বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গাইবান্ধায় সাংগঠনিক মাসের সমাপনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মীসভায় সংগঠনের সাংগঠনিক মাসের স্লোগান ছিল— ‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি।’
সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সভাপতি শংকরী দেব, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, বিথী বেগম, ফরিদা খাতুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ এবং সমতাভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা প্রয়োজন। এজন্য সংগঠনের সব পর্যায়ের কর্মী ও সংগঠকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী-পুরুষের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সাংগঠনিক মাসের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যতে নারী আন্দোলনকে আরও বেগবান করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের সদস্য ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী কর্মীসভা অনুষ্ঠিত

Update Time : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬