লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক কালের কণ্ঠের মুজিবুর রহমান দুলালকে সভাপতি এবং ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্রের তমিজ উদ্দিন চুন্নু, সাংগঠনিক সম্পাদক ডেইলি প্রেজেন্ট টাইমসের সেলিম চৌধুরী হিরা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়াদেশের আবদুল জলিল।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।
অভিনন্দন বার্তায় তিনি ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠন, সাংবাদিকদের মান-মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রাখা এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি দুলাল, সম্পাদক নাসির
-
কুমিল্লা প্রতিনিধি - Update Time : ০৯:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- ৩২ Time View
Tag :
Popular Post























