বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে সেতুর ফুটপাতের ঢালাইয়ে রডের বদলে বাঁশ, কর্মকর্তা বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যসহকারী হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সেতুর নির্মাণকাজে নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার না করে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় প্রচলিত চাকরিবিধি অনুযায়ী হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। যৌথভাবে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ।
২০২২ সালের সেপ্টেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সংশ্লিষ্টদের তথ্যমতে, বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে।
সম্প্রতি সেতুটির ফুটপাতের স্লাব ঢালাইয়ের সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত রোববার রাতে নির্মাণকাজে বাধা দেন। পরে তারা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেতুটির নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন।
এর পরিপ্রেক্ষিতেই এলজিইডির কার্যসহকারী হাসমত আলীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

বাসাইলে সেতুর ফুটপাতের ঢালাইয়ে রডের বদলে বাঁশ, কর্মকর্তা বরখাস্ত

Update Time : ০২:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬