বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আনিছুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
পুলিশ জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিস্ফোরক দ্রব্য তৈরি, ককটেল বিস্ফোরণ, নিজ হেফাজতে রাখা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার আনিছুর রহমান শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের মৃত আবর উদ্দিন ব্যাপারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার ভোরে উপজেলার গোপালচরণ এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোর ৪টা ২৬ মিনিটে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাড়ির সামনে প্রথম বিস্ফোরণ হয়। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চবিদ্যালয়ের সামনে দ্বিতীয় এবং ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণ ঘটে।
ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আনিছুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৪:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬