বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু বিক্রির অভিযোগ, ডিবির অভিযানে উদ্ধার

৪০ হাজার টাকায় শিশুকন্যা বি/ক্রির অভিযোগ, ডিবির শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার

মা/দ/ক কেনার টাকা জোগাড় করতে নিজের ১১ মাস বয়সী শিশুকন্যাকে ৪০ হাজার টাকায় বি/ক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি।

এ ঘটনায় শিশুটির বাবা হামিদুলসহ তিনজনকে গ্রে/প্তা/র করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটিকে বি/ক্রির ঘটনায় ৪০ হাজার টাকা লেনদেন হয়। এর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে থাকা এক দালাল ৯ হাজার টাকা নেয়। বাকি ৩১ হাজার টাকা শিশুটির বাবার হাতে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে গাইবান্ধার সাহারবাজার এলাকা থেকে হামিদুলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে হামিদুলের শ্বশুরবাড়ি থেকে ঘটনার সহযোগী ও বাসের হেলপার মজিদকে আটক করা হয়।

এরপর ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সহযোগী মোরশেদাকে গ্রে/প্তা/র করা হয়।

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ির মদনের পাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই ১১ মাসের শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।

পরে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, শিশু বি/ক্রির খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত তিনজনকে গ্রে/প্তা/র করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও প্রায় দুই মাস আগে হামিদুল তার শিশুকন্যাকে একজন দালালের মাধ্যমে বি/ক্রি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

শিশু বিক্রির অভিযোগ, ডিবির অভিযানে উদ্ধার

Update Time : ০৭:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬