আসাদুজ্জামান টিটন মিয়া (এসআই) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান টিটন মিয়া ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছুটিতে শনিবার বাড়িতে আসেন আসাদুজ্জামান টিটন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তিনি নিজ বাড়িতে আইপিএস মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ২৪ Time View
Tag :
Popular Post























