বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে হেরোইনসহ দুইজন আটক

গাইবান্ধা সদর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে হেরোইনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি আভিযানিক দল এসআই গোলাম মাওলার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে সদর উপজেলার এলজিইডি কার্যালয়ের সামনে সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের কাছ থেকে আনুমানিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Kaysar Plabon

Popular Post

সিলেটে গোয়েন্দা পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে হেরোইনসহ দুইজন আটক

Update Time : ০৬:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬